মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও কোতয়ালি থানা পুলিশ সদরের দু’টি স্থানে আলাদা অভিযান চালিয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের শংকরপুর সাদেক দারোগার মোড়,নাজির শংকরপুরি এলাকার মৃত নওয়াব আলী দফাদারের ছেলে মিরাজ দফাদার (৪২),
শংকরপুর পশ্চিমপাড়ার এস এম আবুল কাশেমের ছেলে এস এম আল মাসুদ ওরফে বাপ্পা (৩৫) ও সদর উপজেলার বেড়বাড়ী গ্রামের মৃত ওয়াসিম উদ্দিনের ছেলে ইনছান মিয়া (৫৮)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শনিবার রাতে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার ২৬ এপ্রিল দুুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানা সূত্রে জানাগেছে, থানার এসআই আলমগীর হোসেনসহ একদল পুলিশ শনিবার ২৫ এপ্রিল রাত ১০ টার গোপন সূত্রে খবর পান মুড়লী এলাকার প্রাইম তেল পাম্পের সামনে রাস্তার উপর দু’জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এসএম আল মাসুদ ওরফে বাপ্পা ও ইনছান মিয়া পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
পরে তাদের দখলে থাকা ১৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মাসুদের বিরুদ্ধে মাদক,দ্রুত বিচার,বিস্ফোরকসহ ৩টি ও ইনছান মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬টি মামলা চলমান রয়েছে।
অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম শনিবার ২৫ এপ্রিল বিকালে সদর উপজেলা চুড়ামনকাটি ইউনিয়নের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মুজাহিদ ভিলার সামনে যশোর চৌগাছা সড়কের দক্ষিণ পাশে মোটর সাইকেল আরোহী মিরাজ এর দেহ তল্লাশী করে তার দখল হতে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।

Leave a Reply