জাতিকে উন্নত করতে হলে নৈতিক শিক্ষার উন্নতি ঘটাতে হবে,দূর্নীতি বন্ধ করতে হবে,সরকারের অর্থে-জনগনের ভ্যাটের টাকায় শিক্ষার্থীরা পাশ করে শিক্ষিত হচ্ছে চাকুরি করছে,
একারনে দেশের কাছে জনগনের কাছে তোমাদের দায়বদ্ধতা আছে।দেশের উন্নয়নে দশের উন্নয়নে নিজেদেরকে উৎস্বর্গ করতে হবে।
দেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে এক্যবদ্ধ থাকতে হবে।দেশের কল্যানে আমরা একে অপরের সহযোগিতা করবো।
বলেছেন যশোর ৪ আসনের সাংসদ ও জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
গতকাল বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কলেজের সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম।
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আবু সাঈদের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক গোপীকান্ত সরকার,সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক,
গভর্নিং বডির সদস্য কাজী কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অর্ধশত শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।


Leave a Reply