1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তি প্রস্তর ভাংচুরকারীরা আরো সক্রিয়

  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

সম্প্রতি যবিপ্রবি’র এক সেমিনার শেষে তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামের ভিত্তিপ্রস্তরটি পরিদর্শনে যেয়ে মন্তব্য করেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ধ্বংস করা ভিত্তিপ্রস্তরটি দেখে মন্তব্য করেন এভাবে আমাদের কলিজাতে কত আঘাত তারা করেছে! ঠিক এইভাবে আমার নেতা তারেক রহমানের কোমর চির ধরছে।

— শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

বিশেষ প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)’তে প্রতিষ্ঠাকালীন সকল স্মৃতি মুছে ফেলার অপচেষ্টাকারিদের বিরূদ্ধে এখনও নেয়া হয়নি কোন ব্যবস্থা। যার কারনে জঘন্যতম ও ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতরা বারং বারং পাচ্ছেন পুরুস্কার। এর পাশাপাশি তারা নানা ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন না। দেশে জুলাই বিপ্লব (অভ্যূত্থানের) পর যেন তাদের ভাগ্য আরোও সুপ্রসন্ন হয়েছে। তাদের মধ্যে নেই কোন অপরাধবোধ। নেই কোন অনুশোচনাবোধ। নেই কোন দুশ্চিন্তার ছাপ। তারা যেন অনেকটা খোশ মেজাজে আছেন। কোন আমলেই যেন তাদের কোন সমস্যা নেই।

চাটুকারিতা আর দুর্নীতির মাধমে কামাই করা টাকা ছড়িয়ে ছিটিয়ে তারা সংশ্লিষ্টদের বশ করে বহাল তবিয়তে আছেন। এই দুষ্টু চক্রটি ২০০৬ সালের ৫ আক্টোবর তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে এ বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা ভিত্তি প্রস্তরটি ভাংচুর করেন।

এ কাজে সরাসরি জড়িত ছিলেন ওই সময় বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোলে কর্মরত গাড়ী চালক সাহেব আলী। তৎকালিন উপাচার্য’র উস্কানিতে বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠাকালীন সকল স্মৃতি মুছে ফেলার প্রতিযোগিতার অংশ হিসেবে কতিপয় কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী ভিত্তিপ্রস্তরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙচুর করে।

স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ ও অভিযোগের প্রেক্ষিতে গাড়িচালক সাহেব আলীকে বাধ্যতামূলক তিন দিনের ছুটি ছাড়া অভিযুক্তদের বিরূদ্ধে আর কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। তদন্তের আশ্বাস দেয়া হয়েছিল। সেই তদন্ত প্রতিবেদন সেই সময় থেকে আজ পর্যন্ত আলোর মুখ দেখতে পারেনি।
সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সেমিনার শেষে যবিপ্রবি’তে ২০০৬ সালের ৫ অক্টোবর স্থাপন করা তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামের ভিত্তিপ্রস্তরটি পরিদর্শনে যান। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ধ্বংস করা ভিত্তিপ্রস্তরটি দেখে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন এভাবে আমাদের কলিজাতে কত আঘাত তারা করেছে! ঠিক এইভাবে আমার নেতা তারেক রহমানের কোমর চির ধরছে। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী হিসেবে চিহ্নিত অথবা পরিচিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষনিক কিছুদিন ঘাপটি মেরে থাকে। বর্তমান তারা ভোল পাল্টে আবার প্রভাব বিস্তার করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিগত আওয়ামী আমলে অতি উৎসাহী হয়ে সুবিধাবাদিরা অতিমাত্রায় আওয়ামী লীগ সেজে সাধারণ শিক্ষক কর্মচারীদের জিম্মি করে রেখেছিল। তারা বিশ্ববিদ্যালয়ে অবাধে নিয়োগ বাণিজ্য, ভর্তি বাণিজ্য, বিভিন্ন খাতে বরাদ্দকৃত অর্থ লোপাটসহ নানাবিধ অপকর্মে লিপ্ত ছিল। সেই সময়কার মাস্টার রোলের গাড়ী চালক সাহেব আলী ভর্তি বাণিজ্য থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রমে হস্তক্ষেপ করার শক্তি সাহস অর্জন করে দুর্নীতিবাজ উপাচার্য ও দু’জন প্রভাবশালী শিক্ষকের ছত্রছায়ায়। এসব কাজ করে সে কাড়ি কাড়ি টাকা উপার্জন করেছে। আর তাকে দিয়ে ওইসব শিক্ষকরা অপকর্ম করিয়েছে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে।

বিশ্ববিদ্যালয় থেকে প্রতিষ্ঠাকালীন সকল স্মৃতি মুছে ফেলার প্রতিযোগিতার অংশ হিসেবে কতিপয় কর্মকর্তা কর্মচারী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী ভিত্তি প্রস্তরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙচুর করার সময় দু’একজন শিক্ষক এমন জঘন্যতম কাজ না করার জন্য অনুরোধ করতে গিয়ে অপমানিত হন। ভাংচুর কাজে অংশ নেয়া সেই গাড়িচালক সাহেব আলী’র দাপটের কাছে তারা নতি স্বীকার করতে বাধ্য হন সেই সময়। গাড়ী চালক সাহেব আলীসহ ভাংচুর কাজে অংশ নেয়া অন্যান্যরা এবং নেপথ্যের লোকেরা এখনও আছেন বহাল তবিয়তে আছেন।

দিন দিন তাদের অবস্থার উন্নতি হচ্ছে। সেই সময় তৎকালীন প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিত্তি প্রস্তুর নাম ফলক ভাংচুর করার পুরস্কার হিসেবে মাস্টার রোলের গাড়ী চালক সাহে আলীকে মাস্টার রোল থেকে চাকুরী স্থায়ী করণ করা হয়। সে এখন বিশ্ববিদ্যালয়ের ভিআইপি গাড়ি চালাচ্ছেন নিশ্চিন্তে। গত বছরের ৫ আগস্টের পর পর মাত্র কয়েকজন কর্মকর্তা কর্মচারী দুর্নীতি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী হিসেবে বরখাস্ত বা বদলি হলেও তাকে কেউ ছুতে পারেনি কিংবা কোন কিছু হয়নি তার।

কারণ সেই থেকে এখনও বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ পরিচালিত হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগীদের নেতৃত্বে। ঘটনার সাথে জড়িত অভিযুক্ত আরও কয়েকজন কর্মকর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে এখনও বহাল রয়েছেন। বিশেষ করে এস্টেট বিভাগ থেকে শুরু করে পরিবহন বিভাগ পর্যন্ত তাদের সদর্প অবস্থান দৃশ্যমান। অভিযোগ রয়েছে তারা বিশেষ সুবিধা দিয়ে এবং রাজনৈতিক ভোল পাল্টে নিজেদের ঝুঁকিমুক্ত করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বেগম খালেদা জিয়া একটি নিম গাছ রোপন করেছিলেন।

ওই নিম গাছটি যাতে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে না পারে সে জন্য ভিত্তিপ্রস্তরের পাশে একটি বট গাছ রোপন করে দেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট বিভাগের আওয়ামী কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয় কর্মরত একজন জানান, আমি বটগাছ না লাগানো এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাস উদ্বোধনী ভিত্তিপ্রস্তর সংরক্ষনের জন্য উপাচার্যকে অনুরোধ করি। এতে ক্ষিপ্ত হয়ে উপাচার্য ও অতিমাত্রায় আওয়ামীরা আমায় অন্যত্র বদলি করেন এবং কৌশলে শাস্তি দেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মচারী জানান, যারা তখন ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ পরিচয়ে এমন তান্ডব চালিয়েছে তারা এখনো সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তাদের আচরনে রীতিমত প্রকায় পায় যে তাদের সেই সময়কার কুকর্মের কথা যদি কেউ কোনভাবে ফাঁস করে দেন তা-হলে বর্তমান ক্ষমতাসীন দলের লোক দিয়ে আবারও তাদের হেনস্তা করা হবে।

তারা এখন জাতীয়তাবাদী শক্তি হিসেবে নিজেদের প্রকাশ করার অপচেষ্টায় লিপ্ত। ইতোমধ্যে দু’একজন স্থানীয় নেতা-কর্মীকে তারা হাত করে নিজেদের শক্ত অবস্থানের জানান দিচ্ছেন। তবে সচেতন মহলের দাবি সুবিধাবাদি আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের বিরূদ্ধে যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক।

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews