যুক্তরাজ্যভিত্তিক শিক্ষাসাময়িকীটাইমসহায়ারএডুকেশন (টিএইচই) এশিয়াইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৬ এ বাংলাদেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়হওয়ার গৌরবঅর্জনকরেছেযশোরবিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি)। গত ২৩ এপ্রিলটাইমসহায়ারএডুকেশন র্যাঙ্কিং এর নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।
র্যাঙ্কিংয়ে এশিয়াতে ৪০১ থেকে ৫০০ এর মধ্যে অবস্থানকরেনিয়েছে দেশের চারটিবিশ^বিদ্যালয়। যারমধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়হিসেবেরয়েছেশুধুযবিপ্রবি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোহলো- বাংলাদেশ কৃষিবিশ^বিদ্যালয়, গাজীপুর কৃষিবিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
তবে ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে যৌথভাবেশীর্ষে (বাংলাদেশের বিশ^বিদ্যালয়গুলোমধ্যে) বাংলাদেশ প্রকৌশলবিশ^বিদ্যালয়, ঢাকাবিশ^বিদ্যালয়, নর্থ সাউথ বিশ^বিদ্যালয় ও ড্যাফোডিলইন্টারন্যাশনালইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির ২০২৬ সালেরএশিয়ার সেরা বিশ^বিদ্যালয়তালিকায়বাংলাদেশের সরকারি ও বেসরকারিমিলিয়ে স্থান পেয়েছে মোট ২৮ টিবিশ^বিদ্যালয়। তার মধ্যে যৌথভাবেপঞ্চম স্থানে অবস্থানকরছেযবিপ্রবি।
টাইমসহায়ারএডুকেশন (টিএইচই) র্যাঙ্কিং নিয়েযবিপ্রবিরউপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, টাইমসহায়ারএডুকেশন র্যাঙ্কিংয়ে যবিপ্রবিমর্যাদাপূর্ণ অবস্থানকরে নেওয়ায়, যবিপ্রবিরসকলশিক্ষক-গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরআন্তরিকঅভিনন্দন ও শুভেচ্ছাজানাচ্ছি। আশা করি, মর্যাদাপূর্ণ এ ধারাভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনিআরওবলেন, শুধুগবেষণা ও প্রকাশনাবৃদ্ধিতে নয়, দেশের উন্নয়ন ও যেকোনোসংকট মোকাবিলায়কাজেলাগেএমনইতিবাচকগবেষণাবৃদ্ধি করাইআমাদেরমূললক্ষ্য। মানসম্মত বিভিন্নপারফরম্যান্সসূচকব্যবহারকরেপাঠদান, গবেষণারপরিবেশ, গুণগত গবেষণা, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনারমতো গুররুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমসহায়ারএডুকেশন র্যাঙ্কিং করে থাকে।

Leave a Reply