1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৈত্রিক সম্পত্তি জালিয়াতির অভিযোগে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের সংবাদ সম্মেলন

  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

শহিদ জয়,যশোর অফিস :

যশোরের অভয়নগর উপজেলায় পৈত্রিক সম্পত্তি জালিয়াতির অভিযোগ তুলে আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তিন বোন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে ছোট বোন ম্যানসি আক্তার জলি জানান, তাদের পিতা মো. মকিম উদ্দীন মোল্লা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন এবং চলাফেরা ও কথা বলতে অক্ষম।

পিতার নামে অভয়নগর উপজেলার ২৬ নম্বর ধোপাদী ও ৫৬ নম্বর বুইকারা মৌজায় মোট ২৩১ শতক জমি রয়েছে, যার বৈধ উত্তরাধিকার তারা সবাই।

তিনি অভিযোগ করেন, ২০২৫ সালের ১১ জুলাই সম্পত্তি বণ্টনের বিষয়ে পিতার সঙ্গে কথা বলতে গেলে তাদের ভাই মো. ইব্রাহিম হোসেন রনি ক্ষিপ্ত হয়ে জানান, তারা কোনো অংশ পাবেন না।

তিনি দাবি করেন, পিতা ইতোমধ্যে তার নামে সম্পত্তি লিখে দিয়েছেন। পরবর্তীতে নওয়াপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে তারা ২০২৫ সালের ৭ মে তারিখের ২০৫৪/২৫ নম্বর একটি হেবা দলিলের তথ্য পান।

দলিলটি যাচাই করে তারা দেখতে পান, জালিয়াতির মাধ্যমে পিতা ও এক বোনের নাম-ঠিকানা এবং স্বাক্ষর জাল করে ২৩১ শতক জমির মধ্যে ১৪৪ শতক জমি নিজের নামে লিখে নিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগীরা যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে দেওয়ানি ১৬৬/২৫ নম্বর মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও নওয়াপাড়া এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি অল্প টাকার বিনিময়ে ওই জমি দখলের চেষ্টা করছে।

আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে জোরপূর্বক দখলের চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী পরিবারটি জানায়, নারী হওয়ায় তারা প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বড় বোন পাপিয়া খাতুন পপি ও মেজ বোন সোনিয়া আক্তার পলি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews