1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে টিআরসি নিয়োগের প্রথম দিন:শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সম্পন্ন

  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্সে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম সেবা) এর সভাপতিত্বে সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হয়। দিনের শুরু থেকেই উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের উপস্থিতিতে শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

সকালে পুলিশ লাইন্সের মূল ফটকে উপস্থিত প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার। এ সময় তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন।

প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফিং করেন তিনি। আগামী দিনের করণীয় সম্পর্কে নির্দেশনা দিয়ে পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে।

কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য প্রার্থীদের সতর্ক করেন তিনি। এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য,

পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে আগত প্রতিনিধিরা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews