1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে তীব্র গরমে পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ

  • শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে বইছে তীব্র দাবদাহ। কাঠফাটা রোদে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন সাধারণ পথচারী ও শ্রমজীবী মানুষের তৃষ্ণা মেটাতে এবং কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণের উদ্যোগ নিয়েছে ‘ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থা।

উদ্বোধন ও বিশেষ অতিথিবৃন্দ: বৃহস্পতিবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট জর্জকোর্ট মোড় এলাকায় এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাহিদ হাসান টুকুন।

উদ্বোধনকালে তিনি বলেন, তীব্র তাপদাহে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই অবস্থায় ছিন্নমূল সমাজ কল্যাণ সংস্থার এ ধরণের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ফটো সাংবাদিকগণ কর্মসূচীর সূচনা লগ্নে উপস্থিত ছিলেন।

সংগঠনের কার্যক্রম: সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ফরহাদ শেখের পরিচালনায় এই কর্মসূচীতে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও বিভিন্ন যানবাহনের শ্রমিকসহ সাধারণ মানুষের মাঝে ঠান্ডা লেবুর শরবত ও পানি তুলে দেওয়া হয়। কর্মসূচীর সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অন্যতম সদস্য আনোয়ার হোসেন মধু ও কামরুল হাসান রিপন।

স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ: তীব্র রোদ উপেক্ষা করে শরবত বিতরণে সক্রিয়ভাবে অংশ নেন একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। তারা হলেন— রিফাজুল ইসলাম, সাজু আহম্মেদ, আরিফুল ইসলাম টিটো,

মোঃ সজিব, মোঃ চয়ন, আফিয়া জাহিন, মোঃ সাকিব, দোলা রহমান, মোঃ বাঁধন, মোঃ নয়ন শেখ, কালাচান, মোঃ হাফিজ, মোঃ রাকিব, জনি, নয়ন ও হৃদয়।

তৃষ্ণার্ত পথচারীরা জানান, এই প্রচণ্ড গরমে রাস্তার মোড়ে এক গ্লাস ঠান্ডা শরবত পেয়ে তারা অনেকটা স্বস্তি বোধ করছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে তাদের এই ধরণের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews