1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে মানববন্ধন, উন্নয়নের দাবিতে সোচ্চার নাগরিকরা

  • শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

মাননীয় প্রধানমন্ত্রীর যশোর সফরকে ঘিরে জেলার সার্বিক উন্নয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ ও জাতীয় তরুণ সংঘ। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে যশোরের অবকাঠামোগত উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফজলুল হক। তিনি বক্তব্যে যশোর মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ,

আন্তর্জাতিক মানের বিমানবন্দর স্থাপন, যশোরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা, বসুন্দিয়াকে ইপিজেড থানা ঘোষণা, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং আধুনিক শিশু পার্ক স্থাপনের দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুজ্জামান, মতিউর রহমান চাকলাদার, কর আইনজীবী অ্যাডভোকেট নাহিদ, সালাম আক্তার, লতা মাহমুদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, যশোর জেলার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে তাদের অরাজনৈতিক সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। যশোর জেলা সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবু মুরাদ বলেন,

উত্থাপিত দাবিগুলো বাস্তবায়িত হলে শুধু যশোর নয়, দেশের আরও অন্তত ২২টি জেলা উপকৃত হবে। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews