1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্লাস্টিক বর্জনের বিনিময়ে গোলাপ গাছ,যশোরে ‘নবচেতনা’র ব্যতিক্রমী ধরিত্রী দিবস পালন

  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে যশোরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গোলাপ গাছ বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ। বুধবার (২২ এপ্রিল ২০২৬) দুপুরে শহরের কালেক্টরেট স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
“আমাদের শক্তি,

আমাদের গ্রহ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুর সাড়ে ১২টায় কর্মসূচি শুরু হয়। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে বৃক্ষ উপহারের এই উদ্যোগ শহরবাসীর দৃষ্টি কাড়ে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থী ও পথচারীরা তাদের ব্যবহৃত প্লাস্টিক বোতল ও পলিথিন বর্জ্য সংগঠনের ভ্রাম্যমাণ বুথে জমা দেন। বিনিময়ে তারা একটি করে গোলাপের চারা গ্রহণ করেন।

এ কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। কর্মসূচির সমন্বয় ও পরিচালনায় ছিলেন সংগঠনের সদস্য মিলন শেখ আপন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির। এছাড়া উপস্থিত ছিলেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রহমান কিনা,

মামুনুর রশিদ চাঁদ, আসাদুজ্জামান মিঠু,শাহরিয়ার বিশ্বাস সোহাগ, মনজুর কাদের মঞ্জু, বিউটি খাতুন,শাহিন ইসলাম বিশালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির সমন্বয়ক মিলন শেখ আপন বলেন, “প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য বড় হুমকি। বিশ্ব ধরিত্রী দিবসকে ঘিরে আমরা চাই মানুষকে সরাসরি সম্পৃক্ত করতে।

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে গাছ উপহার দেওয়ার মাধ্যমে একটি সবুজ ও পরিচ্ছন্ন পৃথিবীর বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে শহরজুড়ে

মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ব্যাপক প্রচারণাও চালানো হয়। পরিবেশ সুরক্ষায় ‘নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ’-এর এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews