অবৈধভাবে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে রাখার অভিযোগে বিজিবি’র একটি চৌকসদল সোমবার ২০ এপ্রিল সন্ধ্যায় ফয়সাল হাওলাদার ওরফে কলিন্স (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে শহরের বেজপাড়া মেইন রোড (রেলরোড সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে ইরা যশোর শাড়ী হাউজ দোকান এর শাহআলম হাওলাদারের ছেলে।
ব্যাটালিয়ন সদরের জেসিও নায়েব সুবেদার রবিউল ইসলাম জানান,গত সোমবার ২০ এপ্রিল সন্ধ্যা পৌনে ৭ টার সময় তিনিসহ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ টহল ডিউটি করাকালীন মনিহার মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শহরের রেলরোড সংলগ্ন সোনালী ব্যাংকের বিপরীত পাশ্বেৃ ইরা যশোর শাড়ী হাউজের ভিতরে একজন ব্যক্তি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা বেচা-কেনা করার জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৮ টার সময় উক্ত দোকানের সামনে পৌছালে বিজিবি’র পোষাক পরিহিত দেখে দোকানের ভিতর থেকে হাতে ব্যাগ নিয়ে সু-কৌশলে পালানোর এক পর্যায় ফয়সাল হাওলাদার ওরফ কলিন্স গ্রেফতার হয়।
পরে তার হাতে থাকা ব্যাগের মধ্যে কাতারের ৫ রিয়াল, ওমানের ৯০০ বায়সা, ভারতীয় ৩০ রুপি,থাইল্যান্ডের ৫০ বাথ, ইন্দোনেশিয়ার ৩৬০০০ রুপি, আমেরিকান ২ ডলার, সৌদি ১৫৫০ রিয়াল, শ্রীলংকার ৫০ রুপি, পাকিস্তানী ৬৩০ রুপি, সিঙ্গাপুরের ১০ ডলার, লাইবেরিয়ার ১০ডলার,
তুর্কির ১০০০০২০ লিরাসি, উগান্ডার ১০০০ সিলিং, নেপালের ২৫রুপি, ইরাকের ২৫ দিনার, মিশরের ২৫ পিয়াস্ট্রে ও বিভিন্ন দেশের ২৯০ কয়েন উদ্ধার করে। পরে তাকে গভীর রাতে কোতয়ালি থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে মামরা দেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।


Leave a Reply