1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে রেল যোগাযোগ উন্নয়নে স্মারকলিপি, নতুন আন্তঃনগর ট্রেন চালুর দাবি

  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বৃহত্তর যশোর অঞ্চলের রেল যোগাযোগ উন্নয়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেছে “বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক।

স্মারকলিপিতে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে “প্রভাত আন্তঃনগর ট্রেন” চালুর দাবি জানানো হয়। পাশাপাশি সন্ধ্যায় একই রুটে ফিরতি ট্রেন চালুর প্রস্তাবও তুলে ধরা হয়। এছাড়া দর্শনা থেকে দুটি আন্তঃনগর ট্রেন চালু,

উক্ত রুটে একটি লোকাল ট্রেন চালু, সকল আন্তঃনগর ট্রেনে সাধারণ বগি সংযোজন এবং খুলনা-দর্শনা রুটে ডবল রেললাইন চালুর দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

সংগঠনের নেতারা জানান, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এসব রেলসেবা চালু করা। এতে যাত্রীসেবা সহজতর হবে এবং বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।

স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কাওসার আলী, সদস্য সচিব রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ভিটু, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু,

যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, সদস্য হারুন অর রশিদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহিন ইকবাল, সাঈদ আহমেদ নাসির শেফার্ড, অ্যাডভোকেট আবুল কায়েশ, রিয়াদুর রহমান, শেখ আলাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews