1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে হাম রোগীর সংখ্যা বেড়েছে, নতুন শনাক্ত ১৩

  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরেহাম রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ দৈনিক প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী,একই সময়ে নতুন করে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ৩৯২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫ জন নিশ্চিত রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন।

মোট ২২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৯২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৩৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের টিকাদান কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি সংক্রামক রোগ হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই অভিভাবকদের সচেতন হওয়া এবং শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করা জরুরি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews