1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চৌগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক ও স্কুলছাত্র নিহত

  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩৫) ও ইউসুফ আলী (৯) নামে দুইজন নিহত হয়েছেন। রোববার রাতে ও সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। প্রথম ঘটনায়, নিহত আশরাফুল ইসলাম উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি খুলনায় অবস্থান করছিলেন। দাদীর মৃত্যুর খবর পেয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত সাড়ে ৮টার দিকে বকশিপুর বাজার অতিক্রম করে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

অপর ঘটনায়,সোমবার সকাল পৌনে ৮টার দিকে হাকিমপুর-বারোবাজার সড়কে ট্রাকচাপায় ইউসুফ আলী (৯) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়। নিহত ইউসুফ আলী হাকিমপুর গ্রামের আব্বাস আলী কালুর ছেলে এবং স্থানীয় পরশমণি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান,সকালে বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়ার পথে হযরত আলীর মুদি দোকানের সামনে পৌঁছালে বারোবাজার থেকে চৌগাছাগামী একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৪৭১) তাকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক রেজাউল (৫০)পালিয়ে যায়।

খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ট্রাকটি জব্দ করে।এ ঘটনায় চৌগাছা থানায় আলাদা দুটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews