প্রেসক্লাব বসুন্দিয়ার হল রুমে সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ই এপ্রিল দুপুরে অনুষ্ঠিত এই মতবিনিময় সবার সভাপতিত্ব করেন, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি মোঃ আবু তাহের ।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা শহিদুল ইসলাম মিন্টু, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এম এ করিম, সমাজসেবক শেখ তবিবুর রহমান, মাদ্রাসা শিক্ষক মাওলানা সাইফুর রহমান, দাতা সদস্য রজি আফরোজ,
শুভাকাঙ্খী জিল্লুর রহমান। এর সাথে প্রেসক্লাবের সাথে সংশ্লিষ্ট সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় , প্রেসক্লাব বসুন্দিয়ার সাথে সংশ্লিষ্ট সাংবাদিকগণের আগামী দিনের কর্মপরিকল্পনা,
সামাজিক সচেতনতায় তাদের ভূমিকা, গুণীজন সংবর্ধনা, প্রেসক্লাবের উন্নয়ন, এবং সাংবাদিকদের কল্যাণে কর্মপরিকল্পনার বিষয়ে দিক নির্দেশনামূলক মতামত তুলে ধরা হয়।

Leave a Reply