1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা

  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

অভয়নগর যশোর প্রতিনিধি :

যশোরের অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল শনিবার সকাল ১১ টায় নওয়াপাড়া ইনস্টিটিউটে জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় এবং জোটের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল মতলব সর্দারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কৃষিজমি ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং আগামী জলাবদ্ধতা মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেলা’র আঞ্চলিক সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি কমিটির সদস্য আখতারুজ্জামান তরফদার, সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক বিএনপি নেতা ফিরোজ আলম,

ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য আবু মহসিন, সিরাজুল ইসলাম, চঞ্চল রায় প্রমূখ। বক্তারা আলোচনায় বলেন, ভবদহের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে নদী ক্ষরণের পাশাপাশি টি আর এম প্রকল্প চালু না করলে এর স্থায়ী সমাধান কোনভাবেই হতে পারে না। আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে আতঙ্কিত অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া অঞ্চলের লক্ষাধিক মানুষ।

বক্তারা বলেন, সেনাবাহিনীর অধীনে নদী খনন কাজে নদীতে আড়াআড়ি তিনটি বাদ দিয়ে তারা নদীখরণ করছেন ফলে পানি নিষ্কাশনের বা পানি প্রবাহের কোন সুযোগ নাই। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ১৪০ কোটি টাকা বরাদ্দে পাঁচটি নদী খননকার্য ২০২৬ সালের জুলাই মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজের তেমন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না বলে বক্তারা জানান।

নদীর উপর ক্রস বাদ দেওয়ায় আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করার আশঙ্কা করছেন এলাকাবাসী। মত বিনিময় অনুষ্ঠানে বক্তারা আরো বলেন টি আর এম প্রকল্প বাস্তবায়ন করতে হবে, নদীক্ষনণের পাশাপাশি আমডাঙ্গা খাল সংস্কার, ক্রস বাদ অপসারণ এবং নদী ড্রেজিংয়ের দাবি জানান।

মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জোট সদস্য প্রমি আক্তার লিজা, সাফিয়া খানম, নাসরিন সুলতান, জোট সদস্য এবং শিক্ষক ও সাংবাদিক গাজী আবুল হোসেন, এস এম নজরুল ইসলাম প্রমূখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews