1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা বিএনপি’র যৌথ প্রস্তুতি সভা

  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ২৭ এপ্রিল যশোর’র উলাসী আগমন উপলক্ষে ঝিকরগাছায় যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।১৭ এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় স্থানীয় ঝিকরগাছা বাজারের ডায়মন্ড কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। পৌর বিএনপি’র সভাপতি মোঃ রুহুল আমিন সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

প্রধান অতিথি তার বক্তব্যে ঝিকরগাছা বিএনপি’র অভ্যন্তরে বিদ্যমান গ্রুপিং নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, দলের ভেতরের বিভক্তির কারণেই যশোরের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপিকে পরাজয় বরণ করতে হয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে তিনি নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন।

বক্তারা বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সভা সমাবেশ সফল করার জন্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিএনপি নেতা গোলাম কাদের বাবলুর সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা, পৌর বিএনপির ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। শেষে আগত কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews