1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় অবৈধভাবে মাটি বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

শুক্রবার ১৭ এপ্রিল যশোরের বাঘারপাড়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় দুই ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এর ফলে কৃষিজমির ক্ষতি, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং স্থানীয়ভাবে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল।

বিষয়টি প্রশাসনের নজরে আসার পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দোহাকুলা ইউনিয়নের খলশী বড় পুকুর এলাকায় ভ্রাম্যমান আদালত অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির সত্যতা পায়। এ অপরাধে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন,

২০১০ এর ১৫ ধারায় বায়েজিদ হোসেন ও আবুল কাশেস নামের দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান, অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে, যাতে অবৈধ মাটি ব্যবসা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews