1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বজ্রপাতে যশোরে দুই কৃষকের মৃত্যু

  • শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের চৌগাছা ও মণিরামপুর উপজেলায় বজ্রাপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর বৃষ্টিসহ বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়েছে। তারা হলো,

চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে কৃষক আবু তাহের (৪৫) এবং মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের বাবর আলীর ছেলে কৃষক লুৎফর রহমান (৬৫)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর একটার দিকে ধানক্ষেতে কাজের উদ্দেশ্যে মাঠে যান কৃষক আবু তাহের। এর কিছুক্ষণ পর থেকেই আবহাওয়া খারাপ হয় এবং বজ্রপাতসহ ঝড়বৃষ্টি হতে থাকে।

এক দেড় ঘণ্টা আবহাওয়া খারাপ থাকার পর আবার স্বাভাবিক হয়ে যায়। তবে, সন্ধ্যা পর্যন্ত কৃষক আবু তাহের বাড়িতে না ফিরলে স্বজনরা খুঁজতে খুঁজতে ধানক্ষেতের আইলে তার লাশ পড়ে থাকতে দেখে। স্বজনদের ধারণা, দুপুরে তিনি বজ্রপাতে নিহত হন।

চৌগাছা থানার ওসি (তদন্ত) নুরুল আমিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন
এদিকে শাহাপুর গ্রামের স্থানীয়রা জানান, দুপুরে ঝড়ের সাথে সাথে বৃষ্টি হচ্ছিল। এসময় লুৎফর রহমান বাড়ি থেকে মাঠে যাওয়ার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কৃষক লুৎফর রহমানের প্রতিবেশি শাহাপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম লুৎফর রহমানের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
মণিরামপুর থানার ডিউটি অফিসার বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews