যশোরের ঝিকরগাছায় এমআর টিকাদান ক্যাম্পেইন-২০২৬ কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনফারেন্স রুমে অনুষ্ঠিত কো-অর্ডিনেশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও সাফফাত আরা সাঈদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে কো-অর্ডিনেশন সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, মেডিকেল অফিসার ডাঃ আমিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,
আইসিটি অফিসার মোঃ অহিদুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার মরিয়ম বেগম, কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকিফুজ্জামান, সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন ও স্বাস্থ্য সহকারী কামরুজ্জামান সহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীবৃন্দ।
ঝিকরগাছা উপজেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কর্মদিবসে ৬মাস থেকে ৫বছর বয়সী (১৮০দিন থেকে ৪বছর ১১মাস ২৯দিন বয়সের) ৩১ হাজার ৭শত ৬৬ জন শিশুকে হাম রোবেলা টিকা প্রদান করা হবে বলে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ জানিয়েছেন।
এ ছাড়া সভায় ক্যাম্পেইন চলাকালীন স্বাস্থ্যবিধি বজায় রাখা এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও কেন্দ্রে নিবিড় তদারকির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply