1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় ট্রান্সফরমার চুরি হাতেনাতে আটক-২

  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় ২(দুই)চোরকে আটক করা হয়েছে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার ভোর বেলা স্থানীয় জনগণ তাদেরকে হাতেনাতে আটক করে। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী মোঃ হুমায়ুন কবির শাহীন, পিতা: মোঃ নুরুল হক জানান, এর আগেও তার ট্রান্সফরমার দুইবার চুরি হয়েছে। সর্বশেষ ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে তিনি রাস্তার পাশে স্থাপিত ট্রান্সফরমারের কাছে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান।

তাদের হাতে রড, করাত ও কাটার মেশিন ছিল। তিনি তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা তাকে এলোপাতাড়ি ঘুষি মেরে পাশের মাঠ দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গ্রামজুড়ে খোঁজ শুরু করলে কাশিপুর বাজারের নাইট গার্ডরা দুইজনকে আটক করে।

আটককৃতরা হলেন মোহাম্মদ রকিবুল ইসলাম (৪৫), পিতা আব্দুর রহিম মোল্লা, গ্রাম: রাজারহাট সীতারামপুর, যশোর এবং মোহাম্মদ মাসুম (২৮), পিতা সিরাজুল ইসলাম, গ্রাম: মহেশ্বরপুর, দিঘলিয়া, খুলনা।

আটককৃতদের কাছ থেকে “এইচএস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি লিমিটেড” নামে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভুয়া পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম বলেন, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। মামলা শেষে তাদেরকে যশোর কোট হাজতে প্রেরণ করা হয়েছে।

একই সঙ্গে ট্রান্সফরমার চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গোলাম কাদির বলেন,

এ ধরণের ট্রান্সফরমার চুরি বিদ্যুৎ সরবরাহ ও সেচ কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিপুর, মল্লিকপুর, পদ্মপুকুর, চাপাতলা, মির্জাপুর ও দোস্তপুর এলাকায় দীর্ঘদিন ধরে একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে।

এতে সেচ কার্যক্রম ব্যাহত হয়ে স্থানীয় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন।স্থানীয়দের আশঙ্কা, দ্রুত চোর চক্রের মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তার করা না গেলে এলাকায় ট্রান্সফরমার চুরি আরও বেড়ে যেতে পারে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews