1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে নববর্ষ উদযাপন

  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। (১৬ এপ্রিল) সকাল ১১টায় স্বপ্নতরী যশোরের বার্ষিক কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুইড প্রতিবন্ধী স্কুলে অনুষ্ঠিত এ আয়োজন করে স্বপ্নতরী যশোর, ড্রিমগার্ল ইন্টারন্যাশনাল বিউটি পার্লার ও সুতোয় বোনা যশোর।

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় ফ্যাশন শো অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নির্বাহী সচিব আবুল বাশার সাইফুদদৌলা, সাংগঠনিক সচিব কাউসার আহমেদ,

সদস্য এ কে এম শরফুদ্দৌলা ছটলু ও মো. রবিউল আলম। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শহিদুল হক বাদল, ক্রীড়া সংগঠক হাজী আনিসুর রহমান মুকুল ও এজাজ উদ্দিন টিপু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার জাকির হাসান, শেকড় যশোরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রওশন আরা রাসু,

স্বপ্নতরী যশোরের সভাপতি ওয়াদুদুর রহমান রানা, সহ-সভাপতি পিন্টু মজুমদার, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার ও দপ্তর সম্পাদক খুবায়ের হোসেন জিসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক শামীম আরা ও রাহেলা খাতুন,জুনিয়র শিক্ষক সাবিনা খাতুন ও ফাতেমা খাতুনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্বপ্নতরী যশোরের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল আরেফিন। শেষে স্বপ্নতরী যশোরের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য মিষ্টিমুখ ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews