যশোর কোতোয়ালি মডেল থানার একটি অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে , যশোর কোতয়ালী মডেল থানাধীন সুজলপুর ১নং পাড়া আদর্শ গ্রামস্থ মোঃ সাকিব রহমান (২৩) এর বাড়ীর পিছনে ইটের সলিং রাস্তার উপর কতিপয় সন্ত্রাসী অস্ত্র, বিস্ফোরক ও মাদক সহ এলাকায় বড় ধরনের সন্ত্রাসবাদ ও নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য অবস্থান করছিল। উক্ত সংবাদের ভিত্তিতে ২০/০৭/২০২২ তারিখ ৫ টার সময় ঘটনাস্থলে উপস্থিত হইলে আসামী মোঃ সাব্বির হোসেন @ গোল্ডেন সাব্বির (২০), পিতা-মোঃ খোকন @ মেসিয়ার খোকন, সাং-শংকরপুর (ভাসমান), মোঃ সাকিব হাসান (২৩), পিতা-মৃত আতিয়ার রহমান, মাতা-মোছাঃ আরিফা বেগম, সাং-সুজলপুর, ১নং পাড়া আদর্শগ্রাম, মোঃ ইব্রাহীম হোসেন @ ডলার @ ডুইং (২৭), পিতা-মৃত বাচ্চু মিয়া, ২য় পিতা-মৃত সেলিম মিস্ত্রী, মাতা-জবা খাতুন, সাং-পুলের হাট তপস্বীডাঙ্গা, সর্ব থানা-কোতয়ালী, জেলা-যশোর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে , তাদের কে আটক করে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ০১ (এক) টি ওয়ান শুটারগান, (খ) ০২ (দুই) রাউন্ড গুলি, (গ) ০৫ (পাঁচ) টি অবিস্ফোরিত ককটেল, (ঘ) ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পৃথক পৃথক মামলা হয়েছে।
Leave a Reply