সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে শহরতলী শংকরপুর মেডিকেল কলেজ রোড এলাকায় অবস্থান নিয়ে গভীর রাতে নিজের ক্ষমতার দাপট দেখানোর জন্য আতংক সৃষ্টি করার সময় পুলিশ তুহিন হোসেন (১৯) নামে এক উঠতি বয়সের যুবককে গ্রেফতার করেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। সে শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার শাহাজাহান খাঁনের ছেলে।
কোতয়ালি থানার ্এসআই বাবর আলী গাজী জানান,গত মঙ্গলবার ১৪ এপ্রিল গভীর রাতে চাঁচড়া ফাঁড়ী এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালীন
গোপন সূত্রে খবর পান শংকরপুর মেডিকেল কলেজ রোড জাকির এর বাড়ির সামনে রাস্তার উপর একজন উঠতি বয়স্ক যুবর নিজের ক্ষমতার দাপট দেখানোর জন্য আতংক সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র
হাতে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ১ টার সময় উল্লেখিত স্থানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ওই যুবক পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
পরে তার দখল হতে ষ্টীলের বার্মিজ চাকু উদ্ধার করে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করার পর বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply