ঝিকরগাছায় বর্ণিল আয়োজনে পালিত হলো বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩।
ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি উদযাপিত হয। ১৪এপ্রিল মঙ্গলবার সকাল ৯টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের শুভ সূচনা।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে,বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম, কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, এলজিডি প্রকৌশলী সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওলিয়ার রহমান ,মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক,
ইউ আর সি ইন্সটেক্টর শিউলী খাতুন, খাদ্য কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্রনেতা আখি খাতুন সহ বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধান গন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও বর্ষবরণের ভক্ত শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উৎসবকে করে তোলে আরো প্রাণবন্ত। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে
পান্তা ইলিশের আয়োজন করা হয়। উৎসব ঘিরে গড়ে ওঠে কয়েকটি স্টল যেখানে গ্রাম বাংলার হরেক রকমের পিঠা পুলি, নকশী কাঁথা, ফুল ফলের সমাহার প্রদর্শিত হয় । প্রধান অতিথি ঘুরে ঘুরে স্টলগুলো পরিদর্শন করেন।

Leave a Reply