যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা পার্বতীপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বিজিবি সদস্য মহিউদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) জোহরের নামাজ শেষে বেলা ২টায় পার্বতীপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
নিহতের পিতা হাজী শহিদুল ইসলাম জানাজার নামাজে ইমামতি করেন। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। জামাযা নামাযে উপস্থিত ছিলেন বিজিবির ৩২ ব্যচের অধিনায়ক নুরে আলম।
এছাড়া ও উপস্থিত ছিলেন গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি চন্দন দাস, সাধারন সম্পাদক রবিউল খান, প্রচার সম্পাদক জাকির হোসেন হৃদয় বাঘারপাড়া প্রেসক্লাবের সম্পাদক হুমায়ূন কবির,
সাবেক সম্পাদক ফরিদুজ্জামান, এছাড়া বিএনপি জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে মহিউদ্দিন ও চণ্ডীপুর গ্রামের কামরুল ইসলাম নান্টু মোটরসাইকেলে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন।
পথে ঝিকরগাছার বেনেয়ালী বাজার সংলগ্ন এলাকায় একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোরে নেওয়ার পথে মহিউদ্দিন মারা যান। আহত কামরুল ইসলাম নান্টুকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মহিউদ্দিন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্য ও খাগড়াছড়িতে কর্মরত ছিলেন। তিনি ৪৫ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।

Leave a Reply