1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

২১ এপ্রিল থেকে শুরু এসএসসি, যশোর বোর্ডে ২৯৯ কেন্দ্র, পরীক্ষার্থী ১,৩৪,৫১০

  • সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

আগামী ২১ এপ্রিল থেকে যশোর শিক্ষা বোর্ডসহ সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরীক্ষার্থীরা ৬ এপ্রিল থেকে প্রবেশপত্র সংগ্রহ করেছে। অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্টও নেওয়া যাচ্ছে।

যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের আওতাধীন ১০ জেলায় এ বছর ২৯৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৫১০ জন। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৬১৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৮৯৩ জন। বিভাগভিত্তিক হিসেবে বিজ্ঞান বিভাগে ৩৯ হাজার ৩৪১ জন, মানবিকে ৮১ হাজার ৯৫১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ হাজার ২১৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী যশোর জেলায় ২১ হাজার ৯৫৭ জন। আর সবচেয়ে কম পরীক্ষার্থী নড়াইল জেলায় ৬ হাজার ৬২ জন।

চলতি বছর বাগেরহাটের ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের ৬১ জন শিক্ষার্থীর জন্য একটি ভেন্যু কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নৌ-যোগাযোগ নির্ভরতা ও দূরত্ব বেশি হওয়ায় পাশের ফুলহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারা পরীক্ষায় অংশ নেবে।

এদিকে, গত বছর ব্যবহৃত ১৯টি ভেন্যু কেন্দ্র বাতিল করেছে বোর্ড। একই সঙ্গে নতুন করে ১৯টি কেন্দ্র যুক্ত করা হয়েছে। নতুন কেন্দ্রগুলোতে ১০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ করতে ১৮টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। বোর্ডের বিভিন্ন টিম গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন,  পাবলিক পরীক্ষার অতীতের দুর্নাম কাটিয়ে গ্রহণযোগ্য ও নকলমুক্ত পরীক্ষা নিতে আমরা বদ্ধপরিকর।

এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন যশোর শিক্ষা বোর্ড পরিদর্শন করে সংশ্লিষ্টদের নকলমুক্ত পরীক্ষা আয়োজনের নির্দেশ দেন। তিনি যশোর পিটিআই সম্মেলন কক্ষে আজ দুপুরে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে

সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। একই অনুষ্ঠানে বোর্ডের ২৯৯ কেন্দ্রের সচিব ছাড়াও মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরে বিকেলে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews