1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মাদরাসার পুকুরে রাতের আঁধারে মাছ ধরার অভিযোগ,তদন্তের দাবি এলাকাবাসীর

  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার পুকুর থেকে গভীর রাতে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ উঠেছে মাদরাসার এক কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,গত ২ এপ্রিল বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরে উঠে আসে মাদরাসার সহকারী সুপার আবু জাফরসহ আরও দুই-তিনজন ব্যক্তি রাত আনুমানিক ২টার দিকে মাদরাসার পুকুর থেকে মাছ ধরে তা নিজেদের বাসায় নিয়ে যান এবং বাজারে বিক্রি করেন।

খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হলে স্থানীয় বাসিন্দারা ঘটনাটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করেন। তাদের দাবি, বিভিন্ন সূত্রে তারা অভিযোগের সত্যতা পেয়েছেন।

এদিকে অভিযোগ উঠেছে, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও কয়েকজন সদস্য অভিযুক্তদের পক্ষ নিয়ে ব্যাকডেটে রেজুলেশন দেখিয়ে পুকুরটি ইজারা দেওয়ার কথা প্রচার করছেন। এছাড়া পূর্বের লিজ বাতিল করে কাউকে না জানিয়ে নিজেরাই পুকুরটি ভোগদখল করছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

স্থানীয়দের মতে, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি সম্পদ তথা মাদরাসার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যশোর জেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews