1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর প্রেসক্লাবে মামলাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন, প্রাণনাশের শঙ্কা

  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার।শনিবার (১১ এপ্রিল) দুপুরে মনিরামপুর উপজেলা ঢাকুরিয়ার বাসিন্দারা সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে মোঃ মফিজুর রহমান অভিযোগ করেন,

সি.এস রেকর্ডভুক্ত অর্পিত সম্পত্তি নিজেদের অনুকূলে আনার বিষয়কে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। এ নিয়ে সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকেই প্রতিপক্ষ ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অলোক মিত্র ও তার সহযোগীরা তাদের ওপর নির্যাতন চালিয়ে আসছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১০ সাল থেকে শুরু করে তাদের বিরুদ্ধে ডাকাতি ও নাশকতাসহ একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার ফলে পরিবারটি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি গত ৩০ মার্চ ২০২৬ তারিখে নালিশি জমি থেকে পাতা কুড়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সামান্য বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সংবাদ সম্মেলন করে তাদের বিএনপি নেতা হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন অভিযোগ তুলেছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন মফিজুর রহমান।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ থানায় অভিযোগ দিয়ে পুলিশি ভয়ভীতি প্রদর্শন করছে। এতে পরিবারটির সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অনেকেই বাড়িতে অবস্থান করতে পারছেন না।

এ অবস্থায়, পরিবারটির পক্ষ থেকে তারা নিজেদের সাধারণ মানুষ উল্লেখ করে মামলাবাজদের হাত থেকে রক্ষার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জালাল উদ্দিন। এ সময় পরিবারের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, মফিজুর রহমান, হামিদা খাতুন, সোহরাব হোসেন,ও রাশিদা বেগম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews