1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে দুই কিশোর অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধরের অভিযোগ

  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের রেলগেট এলাকায় দুই কিশোরকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং মারধরের অভিযোগ উঠেছে একটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দুই কিশোরের পরিবার পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা আবু তালেব (৫২) ও মৃত হায়দার আলীর ছেলে সুমন (৩২) তাদের অভিযোগে উল্লেখ করেন, গত ১০ অক্টোবর শুক্রবার জুম্মার নামাজ শেষে তাদের ছেলে জিহান (১৬) ও আব্দুর রহমান (১৫) বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

দুপুর আনুমানিক ২টার দিকে রেলগেট মডেল মসজিদের সামনে পৌঁছালে কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাদের পথরোধ করে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তাদের রেলগেট পশ্চিম মাঠপাড়ার বিল্লালের মাঠ এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় আটকে রাখা হয়।

অভিযোগে আরও বলা হয়, সেখানে দুই কিশোরকে খুনের হুমকি দিয়ে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। একপর্যায়ে অপহরণকারীরা ভুক্তভোগীদের মোবাইল ফোন ব্যবহার করে তাদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ভবনে গিয়ে তাদের উদ্ধার করে। তবে পরিবারের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে আহত দুই কিশোরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের পরিবার কোতয়ালী মডেল থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করে।

এ ঘটনায় শহরের রেলগেট এলাকার শাহিনের ছেলে ছাদি (২৩), জ্যোৎস্নার ছেলে শান্ত (২৩), আব্দুল মতিনের ছেলে আকাশ (২০)সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews