ঝিকরগাছায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নাভারন ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে ।১০এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় আমিনি প্রাইমারি স্কুল চত্বরে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মৃণাল কান্তি দত্ত।
বিশেষ অতিথ ছিলেন বৃন্দাবন পাল, ডাক্তার সুদাম নন্দী বিকাশ। প্রধান বক্তা ছিলেন ফিলিপ রমেশ বিশ্বাস।এ সময় উপস্থিত ছিলেন বিপুল সেন, তুষার কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাউন্সিলে সুবল সরকারকে সভাপতি, স্বপন কুমার সাধারণ সম্পাদক,সুমন বিশ্বাস সংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

Leave a Reply