1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ডিবি পুলিশের অভিযানে রিয়াল প্রতারকচক্রের দুই সদস্য আটক

  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

সৌদি রিয়াল দেখিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে যশোর ডিবি পুলিশ দুই প্রতারককে আটক করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে।

যশোর ডিগবি পুলিশের পক্ষ থেকে আজ শুক্রবার আজ বিজ্ঞপ্তিতে জানায়, যশোর শহরে বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) সকালে শহরের কারবালা জামে মসজিদের সামনে থেকে মামলার বাদী মোঃ আব্দুল বারী (৪৫) স্থানীয়দের সঙ্গে অবস্থানকালে দুই ব্যক্তি তার কাছে এসে নিজেদের কাছে সৌদি রিয়াল থাকার কথা বলে।

তারা জানায়, তাদের কাছে ১০০ সৌদি রিয়ালের একটি বান্ডিল রয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ টাকার সমপরিমাণ। তবে তারা সেটি ২ লাখ টাকায় বিক্রি করতে চায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে আব্দুল বারী ডিবি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ডিবি যশোরের এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতারকচক্রের সদস্য মোঃ জমশেদ শেখ (৬০) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সোনা খোলা গ্রামের মৃত আছন শেখের ছেলে ও জাহাঙ্গীর মিয়া (৩৮) ফরিদপুর জেলার নগরকান্দা থানার সুতারকান্দা গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে ।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, জমশেদ শেখের হাতে থাকা একটি সাদা রঙের বাজারের ব্যাগের ভেতরে গামছায় মোড়ানো পুরাতন লুঙ্গির মধ্যে ১০০ সৌদি রিয়ালের ৪টি নোট রাখা ছিল। তারা এসব রিয়াল দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
আটকদের কাছ থেকে ৪টি ১০০ সৌদি রিয়াল, ২টি গামছার টুকরা এবং ৩টি পুরাতন লুঙ্গি জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, আটক দুই ব্যক্তি পরস্পর যোগসাজশে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা নিজেদের দখলে রেখে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টা করছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews