1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে পটল চাষ, নিরাপদ উৎপাদন ও রপ্তানীর দুয়ার উন্মোচন

  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

কেএম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের বর্ণী গ্রামে উত্তম কৃষি চর্চার (জিএপি) মাধ্যমে পটল উৎপাদনের লক্ষ্যে একটি ক্লাস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল/২৬ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিকরগাছা ,যশোর অঞ্চল’র আয়োজনে”প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ ক্লাস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়।

অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর হোসেন, যশোর জেলা উপ-পরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন এবং ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.নুরুল ইসলাম প্রদর্শনীটি পরিদর্শন করেন। এ সময় তারা মাঠ পর্যায়ে চাষাবাদের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ উদ্যোগের মাধ্যমে নিরাপদ, বিষমুক্ত এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা। প্রদর্শনীতে তিনজন কৃষক নুরুন্নবী, শিল্পী খাতুন ও নাসিমা খাতুন ১ একর জমিতে সমন্বিতভাবে পটল চাষ করছেন। এখানে জৈব সার ব্যবহার এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে পরিবেশবান্ধব ও নিরাপদ উৎপাদন নিশ্চিত করা হচ্ছে।

ফলে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমে আসছে এবং উৎপাদিত ফসল ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত হচ্ছে। পরিদর্শনকালে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর হোসেন বলেন, উত্তম কৃষি চর্চা অনুসরণের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত ফসল উৎপাদন সম্ভব। বর্তমান সময়ে ভোক্তারা নিরাপদ খাদ্যের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। এই ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদিত কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগ সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, ক্লাস্টারভিত্তিক চাষাবাদের ফলে কৃষকদের মধ্যে সমন্বয় বাড়ে, উৎপাদন খরচ কমে এবং বাজারজাতকরণ সহজ হয়। এর ফলে কৃষকের লাভবান হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করা হচ্ছে এবং মাঠ পর্যায়ে তা প্রয়োগে উৎসাহিত করা হচ্ছে। যার ফলে উৎপাদন বৃদ্ধি,

পরিবেশ সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। স্থানীয় কৃষকরাও এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, জৈব সার ও আইপিএম প্রযুক্তি ব্যবহারের ফলে ফসলের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে এবং উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম হচ্ছে।

ভবিষ্যতে তারা আরও অধিক জমিতে এ পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। কৃষি সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উত্তম কৃষি চর্চা দেশব্যাপী বিস্তৃত হলে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি বৈদেশিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews