1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ

  • বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

: যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এক  মাদ্রাসা ছাত্রীকে অপহরণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ অভিযোগ এনে চার জনের বিরুদ্ধে  থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর বাবা।

বিবাদীরা হলেন, শ্রীরামপুর মাদ্রাসাপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে মোঃ হাসিবুল হাসান শান্ত (২৫), মৃত মুন্তাজ আলীর ছেলে আজিজুর রহমান (৫০), আজিজুর রহমানের স্ত্রী রিনা বেগম (৪৫), মিন্টু হোসেনের স্ত্রী স্বপ্না বেগম (৩০) ।
অভিযোগে উল্লেখ করা হয় , বুধবার সকাল আটটায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই শিক্ষার্থী।  আলিউলের মুরগীর ফার্মের সামনে আসলেই হাসিবুল হাসান শান্ত বাদির মেয়েকে অপহরণের চেষ্টা করে। ওই শিক্ষার্থী বাধা দিলে এতে আর ওক্ষিপ্ত হয়ে উঠে শান্ত। এক পর্যায় প্রকাশ্যেই তার সাথে অশোভন আচরণ করে শ্লীলতাহানী ঘটায়। শান্তকে প্রতিহত করতে এক যুবক এগিয়ে আসলে শান্ত চাকু বের করে হুমকি দেয়। এসময় অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র ও রড নিয়ে ওই শিক্ষার্থীর উপর হামলা চালায় বিবাদীরা। এতে ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এড়িয়ে আসলে বিবাদীরা প্রকাশে নানা হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ রাশিদুল আলম বলেন, আহত অবস্থায়  বুধবার সকাল ১০টার দিকে তাকে ভর্তি করা হয়েছে।  এখনও তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, তিনি জানতে পেরে তাৎক্ষনিক ফোর্স পাঠান। কিন্তু শান্তসহ অন্যরা পালিয়ে যায়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews