1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ডায়াগনস্টিক সিলগালা, প্রাইভেট ক্লিনিককে জরিমানা

  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি :

যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নানা অনিয়মের অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং একটি প্রাইভেট হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ লাইসেন্স না থাকায় মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়। একই সঙ্গে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় আল মদিনা প্রাইভেট হাসপাতাল-কে ভোক্তা অধিকার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫২ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও দেখা যায়, আল মদিনা প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটারে ইজিবাইকের লাইট ব্যবহার করা হচ্ছে। এছাড়া খাবার পানির উৎসের পাশেই ময়লার স্তূপ জমে আছে,

পর্যাপ্ত বেডের ব্যবস্থা নেই এবং রোগীদের কোনো রেজিস্টার্ড তালিকা সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে না। এসব অনিয়মকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেন আদালত।

অভিযানের অংশ হিসেবে এ হামিদ মেমোরিয়াল হাসপাতাল-এও পরিদর্শন চালানো হয়। তবে সেখানে কোনো অসঙ্গতি না পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়নি।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শুরু হওয়া এ অভিযান উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ে পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাস।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে এবং অবৈধ ও অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews