বৃহস্পতিবার কৃষিই সমৃদ্ধি এ স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ২০২৫-২৬ অর্থবছরে মসলার উন্নতজাত মাঠদিবস ও কারিগরি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বেনেয়ালি এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঝিকরগাছা’র আয়োজনে মাঠদিবস ও কারিগরি আলোচনা সভায় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ।
তিনি মসলা জাতীয় ফসল বারি কালোজিরা-১ চাষের অপার সম্ভাবনা গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কৃষকদের উদ্বুদ্ধ করেন। তিনি কৃষিখাতের উৎপাদন বাড়াতে সরকারের দেয়া প্রণোদনার সর্বোত্তম ব্যবহারের পরামর্শ দেন। তিনি অন্যান্য লাভজনক ফসলের আবাদ বাড়াতে কৃষকদের ভূমিকার প্রশংসা করেন।
ফতেপুর কৃষি ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম,
উপসহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য নূর মোহাম্মদ, গদখালি ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মোহাম্মদ আলতাফ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালোজিরা চাষী মাহবুব আলম, রায়হান কবির প্রমুখ।অনুষ্ঠানে শতাধিক কৃষক কৃষাণী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply