1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ

ঝিকরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”ব্যবহারের গুরুত্ব আরোপ করে এ মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ সাফফাত আরা সাঈদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

বিজ্ঞান ও প্রযুক্তির সৃষ্টিশীল উদ্ভাবনী চেতনা ও মেধার বিকাশ ঘটাতে হবে। তিনি বলেন প্রযুক্তিকে কাজে লাগানো ছাডা আর্থ সামাজিক উন্নয়নে কাঙ্খিত ফলাফল অর্জন করা সম্ভব নয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা তাদের উদ্ভাবন বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বায়োগ্যাস প্লান্ট, রোবটিক,সোলার প্যানেল, গ্রীন এনার্জি ও সোলার ইলেকট্রিসিটি ইত্যাদি উদ্ভাবন প্রদর্শন করেন। তিনি বিজ্ঞান ও কুইজ প্রতিযোগীদের প্রদর্শনী স্টল পরিদর্শন করে ভূয়সী প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাদের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম,পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ গোলাম কাদির, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা জমায়েতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম,সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদ,মাধ্যমিক শিক্ষা সহকারি কর্মকর্তা শহিদুল ইসলাম,সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞান ও কুইজ প্রতিযোগিতায় ঝিকরগাছা সরকারি এমএল হাই স্কুল, বদরুদ্দিন (বিএম) মুসলিম হাই স্কুল, পাইলট মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, আকিজ কলেজিয়েট স্কুল, আলিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ আরো অনেক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা মাধ্যমিক পর্যায়ে, ১০ বিজ্ঞান অলিম্পিয়াড (জুনিয়র ও সিনিয়র গ্রুপ) ঐহিয্যবাহি ঝিকরগাছা বিএম হাইস্কুল প্রথম স্থান অধিকার করেছেন। এছাড়া ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা মাধ্যমিক পর্যায়ে আকিজ কলেজিয়েট স্কুল দ্বিতীয়,

ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয় তৃতীয়, ১০ বিজ্ঞান অলিম্পিয়াড (জুনিয়র ও সিনিয়র গ্রুপ) আকিজ কলেজিয়েট দ্বিতীয় ও আলিমননেছা উচ্চ বালিকা বিদ্যালয় তৃতীয় এবং ১০ বিজ্ঞান অলিম্পিয়াড (সিনিয়র গ্রুপ)

সম্মিলনী মহিলা কলেজ প্রথম, আকিজ কলেজিয়েট স্কুল দ্বিতীয় ও বাঁকড়া ডিগ্রী কলেজ তৃতীয় স্থান লাভ করেছেন।এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews