1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে অভিযান চালিয়ে ২টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাঁহ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মোঃ আলামিন (৩২)। তিনি যশোরের শার্শা উপজেলার ছোট নিজামুল গ্রামের অলিয়ার রহমানের ছেলে। ৪৯ বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন এর একটি বিশেষ টহল দল ভোর আনুমানিক ৫টার দিকে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন হিসেবে আলামিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৪০.৬০ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৭০ টাকা জব্দ করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৪৪ লাখ ৮৯ হাজার ৩৫৫ টাকা, মোবাইলের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৪২৫ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান,তিনি ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews