1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মণিরামপুরে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রধান শিক্ষকসহ ২ জনের বিরুদ্ধে মামলা

  • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

যশোর অফিস:

যশোরের মণিরামপুর উপজেলায় জমি বিক্রিতে বাধা প্রদান এবং ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুইজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভুক্তভোগী কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন উপজেলার বলিয়ানপুর গ্রামের মৃত মোহাম্মদ আকবার আলীর ছেলে ও জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং তার ভাই শাহজাহান সিরাজ।

এছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি বলিয়ানপুর মৌজায় তার পৈতৃক ও ক্রয়কৃত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। পারিবারিক প্রয়োজনে তিনি ওই জমির ১০ শতাংশ বিক্রির জন্য ৫০ হাজার টাকা বায়না নেন। এরপর থেকেই আসামিরা জমি বিক্রির ক্ষেত্রে বাধা দিতে থাকেন এবং বিক্রির শর্ত হিসেবে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ৩ এপ্রিল সকালে আসামিরা বেআইনিভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে তাকে জমি বিক্রি না করার জন্য চাপ প্রয়োগ করে।

এ সময় চাঁদা না দিলে তাকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া হয়। পরে নিরাপত্তাহীনতায় ভুগে বাদী আদালতের শরণাপন্ন হন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews