1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ফিলিং স্টেশনে আগুন, মোটরসাইকেল পুড়ে ক্ষতিগ্রস্ত

  • বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের ধর্মতলা এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাটি ঘটে মেসার্স সোনালী ফিলিং স্টেশন এ। ভুক্তভোগী মোটরসাইকেল চালক আব্দুল মান্নান চৌগাছা উপজেলার সিংজুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মোটরসাইকেলে তেল নিতে ওই পাম্পে যান। লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার সময় অতিরিক্ত তেল ইঞ্জিনের ওপর পড়ে যায়।

পরে মোটরসাইকেল স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেখানে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় পাম্পে থাকা অন্য গ্রাহক ও স্থানীয়রা দ্রুত মোটরসাইকেলটি টেনে পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নেন। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা কমে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানান, দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে না নিলে পাম্পে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews