1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রায় কোটি টাকার ভোজ্য তেল মজুদ নওয়াব মিলসকে জরিমানা ভোক্তা অধিকারের

  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে কোটি টাকার ভোজ্য তেল মজুদ করার অপরাধে মেসার্স নওয়াব মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিলের কর্তৃপক্ষের অপরাধ ছিল ৪৩ হাজার ৬৫৬ লিটার ভোজ্য তেল মজুদ রাখা।

বুধবার বিকেলে শহরের নীলগঞ্জ এলাকার ওই মিলটিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব যৌথ অভিযান চালায়। এ সময় মিলটিতে বিপুল পরিমাণ সয়াবিন, পাম ও সুপার তেলের মজুত পাওয়া যায়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মিলটিতে ৮৪টি ব্যারেল ভর্তি ১৭ হাজার ১৩৬ লিটার সয়াবিন তেলের মজুত ধরা পড়ে। ওই পরিমাণ সয়াবিন তেলের বাজার দর ৩৪ লাখ ২৭ হাজার ২০০ টাকা।

এ ছাড়াও ৩১ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ৯০ ব্যারেল ভর্তি ১৮ হাজার ৩৬০ লিটার পাম ওয়েল এবং ১৫ লাখ ৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৪০ ব্যারেল ভর্তি ৪ হাজার ১৬০ লিটার সুপার তেলের মজুত পাওয়া যায়।

সবমিলিয়ে ৮০ লাখ ৯৪ হাজার ৭২০ টাকা মূলের তেলের মজুত পাওয়া যায় মিলটিতে।সূত্র জানায়, মজুত ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মিলটির মালিক হাসিব ইমামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া তেল মজুত না করে দ্রুত বিক্রির ব্যাপারে মুচলেকা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর ফজলে রাব্বি ও

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews