প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুরধুনী সংগীত নিকেতন যশোরের উদ্যোগে বুধবার টাউনহল মাঠের রওশন আলী মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সুরধুনীর সভাপতি হারুন অর রশীদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। শুভেচ্ছা বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু,সাংবাদিক সাজেদ রহমান বকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, সনাক সভাপতি শাহীন ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সভাপতি সুকুমার দাস, উদীচী সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, চাঁদের হাট সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সুরধুনী সংগীত নিকেতনের অধ্যক্ষ অর্ধেন্দু প্রসাদ ব্যানার্জী, বির্বতন সভাপতি নওরোজ আলম খান চপল, সুরবিতান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসুদেব বিশ্বাস, তির্যক সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, সুরধুনী সংগীত নিকেতনের সহসম্পাদক তরিকুল ইসলাম তারু, যোগেশ চন্দ্র দত্ত, সপ্তসুর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সংস্কৃতিক অনুষ্ঠানে একক ও সমবেত সংগীতে ছড়াগান, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত, আধুনিক গান ও নৃত্য পরিবেশন করেন সুরধুনী সংগীত নিকেতনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করেন জান্নাতুল নাঈমা সোনিয়া। সংগীত পরিচালনা করেন অমলেন্দু বিশ্বাস। অনুষ্ঠান উপস্থাপনা করেন সুরধুনী শিল্পী তরিকুল ইসলাম ও দোলন চাঁপা।
Leave a Reply