1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা আজ ৭৫-তে পা দিলেন

  • বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

আজ ৮ এপ্রিল বর্ষীয়ান সাংবাদিক, সাহসী কলম সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা ৭৪ বছর সম্পূর্ণ করে ৭৫ বছরে পা রাখলেন। তিনি প্রেসক্লাব যশোরের প্রাক্তন সভাপতি এবং যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি হিসেবে সাংবাদিকতা ক্ষেত্রে দীর্ঘদিন অবদান রেখেছেন।
১৯৫২ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়া থানার কলিঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম মকছেদ আলী, যিনি প্রখ্যাত ইংরেজি দৈনিক দ্যা স্টেটসম্যান পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন, এবং মাতা মরহুমা আয়েশা খাতুন।

ছাত্রাবস্থাতেই সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হন একরাম-উদ-দ্দৌলা। তার পেশাগত জীবন শুরু হয় মাসিক মুকুল, সাপ্তাহিক গণদাবি ও নতুন দেশ-এ সাংবাদিকতার মাধ্যমে। পরবর্তীতে তিনি জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন দৈনিক সংবাদ, মফস্বল সম্পাদক হিসেবে ছিলেন দৈনিক গণকণ্ঠ-এ এবং সাপ্তাহিক সত্যকথা-র ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

যশোরে ফিরে তিনি দীর্ঘকাল দায়িত্ব পালন করেন দৈনিক ঠিকানা-র নির্বাহী সম্পাদক হিসেবে। ১৯৮৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু করে দৈনিক কল্যাণ-এর সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেন, যা আজও অব্যাহত রয়েছে। এই দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি বহু প্রতিকূলতার মুখোমুখি হয়েও পেশার প্রতি অবিচল থেকে চলেছেন।

সাংবাদিকতার পাশাপাশি একরাম-উদ-দ্দৌলা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ও স্থানীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। দেশের স্বাধীনতার জন্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণও করেছেন তিনি।

পারিবারিক জীবনে তার সহধর্মিনী নিলুফার ইয়াসমিন, একমাত্র পুত্র এহসান-উদ-দৌলা মিথুন, যিনি দৈনিক কল্যাণ-এর ভারপ্রাপ্ত সম্পাদক, কন্যা রুবাইয়াত সুলতানা, অক্ষর শিশু শিক্ষালয়ের শিক্ষিকা এবং কন্যা সুমাইয়া সুলতানা, ঢাকার ইয়েল ইংরেজি স্কুলের শিক্ষিকা।

৭৫তম জন্মদিনে একরাম-উদ-দ্দৌলা সকলের দোয়া ও শুভাশিস কামনা করেছেন, যাতে তিনি সুস্থ থেকে পেশাগত জীবনে সাফল্য অর্জন করতে পারেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews