জেলা যুবদলের বহিস্কৃত এস্কেন্দার আলী জনি নামে সোমবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় দু’টি সাইবার সুরক্ষা এর ২৫(১)/২৫(২)/২৬/২৭ ধারায় মামলা হয়েছে। মামলা দু’টি করেছেন,
যশোর জেলা যুবদলের আহবায়ক যশোর শহরের আব্দুল করিম রোড (কাজিলা ভিলা)’র নাদির হোসেনের ছেলে এ কে আজাদ তমাল ও জেলা যুবদলের সদস্য সচিব যশার শহরের চঁাচড়া ডাল মিলের পশ্চিম অংশের
আইনুল হকের ছেলে আনছারুল হক। মামলায় এস্কেন্দার আলী জনিসহ অজ্ঞাতনামা ২/৩ জন উল্লেখ করেন। এস্কেন্দার আলী জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলাম মানিকের ছেলে।
তমাল তার মামলায়, এস্কেন্দার আলী জনি মাদকাসক্ত এবং ইতোপূর্বে যুবদলের সাথে সম্পৃক্ত ছিল। তার এহেন কর্মকান্ডের কারনে দল থেকে বহিস্কৃত হন।
জনি দল থেকে বহিস্কৃত হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বশীল নেতাদের নামে কুৎসা রটনাসহ বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
সে তার নিজ নামীয় ফেসবুজক আইডি,যার প্রোফাইল নাম এস্কেন্দার আলী জনি এবং সাইফুল ইসলাম রানা এবং শিতাব আশ্বাব চৌধুরীসহ বিবিন্ন নাম দিয়ে ফেইক আইডি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছে।
এই সংক্রান্ত বাদিসহ তাদের নেতাকর্মীরা জনিকে একাধিকবার নিষেধ করলেও সে কোন কর্ণপাত না করে বাদি ও তাদের দলীয় নেতাকর্মীদের প্রতি ক্ষিপ্ত হয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের আজে-বাজে পোষ্ট বরে যাচ্ছে।
সর্বশেষ গত ১ এপ্রিল সকাল ১১.৩৩ মিনিটের সময় বাদি তার বাড়িতে অবস্থানকালে ফেসবুকে দেখতে পান যে উক্ত জনির প্রোফাইল এস্কেন্দার আলী জনি নামে ফেসবুক আইডিতে বাদির নামে মিথ্যা ও বানোয়াট তথ্য লাইভ প্রচার করে।
বাদি আরো উল্লেখ করেন জনিসহ অজ্ঞাতনামা আসামীরা বাদিকে ব্লাকমেইল করে বিভিন্ন নামের ফেসবুকের ফেইক আইডিতে বাদির নামে অপপ্রচার চালিয়ে বাদিকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করে।
এমনকি উক্ত আসামীসহ তার সহযোগী অজ্ঞাতনামা আসামীরা বাদিকে জীবননাশের ভীতি প্রদর্শন করে।
বাদি উক্ত নামীয় ফেইক আইডির তথ্য উপাত্ত সংগ্রহ করে তার রাজনৈতিক নেতাদের সাথে আলাপ আলোচনা করে থানায় এসে মামলা করেন। অপর মামলায় যুবদলের সদস্য সচিব আনছারুল হক তাকে নিয়ে একই অভিযোগ তুলে ধরেন।






Leave a Reply