1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অভিনব সাত প্রতারক আটক

  • বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

মালামাল ক্রয়-বিক্রয়ের নাটক সাজিয়ে প্রতারণার অভিযোগে সাত প্রতারককে আটক করেছে পিবিআই যশোরের একটি টিম। তারা এক মুদি দোকানীর  ২ লাখ ২ হাজার টাকা আত্মসাৎ করে আত্মগোপনে ছিলো। বুধবার আটকেরে পর তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার চাটখিল থানার ফতেপুর গ্রামের এবাইদুল্লাহর ছেলে জাকির হোসেন, একই গ্রামের আবুল হোসেনের ছেলে ফারুক, লিয়াকত আলী ওরফে স্বপনের ছেলে মোহাম্মদ হোসেন, ফেনী জেলার সদর উপজেলার সরিষাদি বাজারের হাফিজুর রহমানের ছেলে ওবায়দুল হোসেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উচাই গ্রামের বর্তমানে মাদারীপুর জেলার শিবচর উপজেলার গুয়াতলা বাহেরচর গ্রামের তৈয়ব মোল্লা ওরফে বিশ্ব নাথের ছেলে আলম মোল্লা ওরফে সুশান্ত, কুমিল্লা মনোহর গঞ্জ থানার প্রতাপপুর গ্রামের আমাউল্লাহর ছেলে রবিউল আওয়াল ও গোপালগঞ্জ জেলা মোকসেদপুর থানার কোহালদিয়ে গ্রামের বেল্লাল হোসেনের ছেলে পারভেজ হোসেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩/৪জনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী উল্লেখ করেন, সদর উপজেলার পুলেরহাট বাজারে কৃষ্ণবাটি রোডে আমিরুল ইসলা ষ্টোর নামে একটি মুদী দোকান রয়েছে। গত ১৫ ডিসেম্বর দুপুর ১২ টায় অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি হাজী কামাল ক্যামিকেল কোং ঢাকা থেকে এসেছে পরিচয় দেয়। তারা বাদীকে  কোম্পানীর উৎপাদিত ১৫টি পণ্য(হাঁসমুরগিসহ বিভিন্ন পাখির ঔষধ) রেখে যায়। পরে বলে ওই ওপন্য বিক্রি করে টাকা দিলেই হবে। পরের দিন সকাল ৯ টায় আসামিদের মধ্যে দুইজন এসে  কিনে নিয়ে যায়। এভাবে আরও কয়েকদিন আসামীদের এক গ্রুপ মাল দিয়ে যায় আরেক গ্রুপ এসে কিনে নিয়ে যায়। এক পর্যায় গত ২২ ডিসেম্বর সকাল ৯ টায় অজ্ঞাতনামা চারজন লোক বাদির দোকানে এসে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার হাঁস মুরগির ঔষধসহ বিভিন্ন পোকা মাকড় নিধনের ঔষধের অর্ডার দেয়।  যার জন্য অগ্রিম হিসেবে ৬ হাজার টাকা ও তাদের তিনটি মোবাইল নাম্বার দিয়ে চলে যায়। পরে একই দিন দুপুর আনুমানিক ২ টায় আসামিদের কয়েকজন বাদীর দোকানে এসে ২ লাখ ২ হাজার টাকার ঔষধ বিক্রি করে নগদ টাকা নিয়ে চলে যায়। এরপর অর্ডার দেওয়া আসামীরাওই মাল আর না কিনে মোবাইল বন্ধ করে রাখে। পরে জানতে পারেন ওষুধগুলো ভেজাল। বিষয়টি বাদী পিবিআইকে অবগত করেন।  পিবিআইয়ের অফিসার জিয়াউর রহমান  শহরতলী নীলগঞ্জ তাঁতীপাড়ার কাজী রবিউল ইসলামের বাড়ি থেকে তাদেরকে আটক করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews