1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা

  • সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনকে ঝিকরগাছা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
প্রেসক্লাব সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় ৫ মার্চ সোমবার সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনকে দেয়া সংবর্ধনার জবাবে প্রেসক্লাবের সংশ্লিষ্ট গণমাধ্যম কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি দেশ জাতি ও সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল সমাজ বিনির্মাণে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তিনি আশা প্রকাশ করে বলেন,গঠনমূলক সমালোচনার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করা সাংবাদিকদের দায়িত্ব। যার ইতিবাচক দৃষ্টান্ত ঝিকরগাছার গণমাধ্যম কর্মীরা রেখে চলেছেন।

ঝিকরগাছায় যোগদানের পর মাত্র ৫ মাসের রাষ্ট্রীয় সেবায় সততা ও কর্মনিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখায় সাংবাদিকদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি ও নজরুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী,কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান,রাফিউল ইসলাম,আশরাফ আলী,আসাদুজ্জামান আসাদসহ ফ্রেন্ডস টুয়েন্টি যুব সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলী,কার্য নির্বাহী আসাদুজ্জামান টুটুল,উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন,উপজেলা কৃষক নেতা মো: মনজুর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে সকালে শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আহসান উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সোহাগ,পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ ,লাউজনি মাধ্যমিকের প্রধান সেলিম রেজা, বি এম মাধ্যমিকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাফর,আঙ্গারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান মোঃ জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, আবু আহসান।

এছাড়া উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা স্কাউট’র কমিশনার মোঃ ইসমাইল হোসেন সোহাগ,সম্পাদক আলী তারেক, সরকারি এমএল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ,সম্মিলনী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আকিফুজ্জামান,

ঝিকরগাছা প্রাইমারির প্রধান ইকবাল আহমেদ রাজু, পুরন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মোঃ মনিরুজ্জামান প্রমুখ। শিক্ষকবৃন্দ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংবর্ধনার জবাবে শিক্ষকবৃন্দকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews