যশোরের ঝিকরগাছা পৌরসভার আয়োজনে পৌর ভবন ও মডেল মসজিদ নির্মাণ, পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা প্রদান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল সকাল ৯ টায় পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা ঝিকরগাছা আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ।
অনুষ্ঠানে তিনি ঝিকরগাছা পৌরসভার সামগ্রিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিএনপি ও জামায়াতের প্রতিনিধিদের সমন্বয়ে ঐক্যমত্যের ভিত্তিতে উন্নয়ন ত্বরান্বিত করার পরামর্শ দেন ।তিনি পৌর নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকারের নানামুখী ও জনবান্ধব কর্মসূচি ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
সভা সূত্রে জানাগেছে ঝিকরগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভাড়া বিল্ডিং এ যাবতীয় কার্যক্রম চলছে। পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা নিজস্ব ভবন, একটি অত্যাধুনিক ডাকবাংলো,
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার জন্য কমিউনিটি সেন্টার, সরকার ঘোষিত একটি মডেল মসজিদ স্থাপন খুবই জরুরি। এ সকল প্রয়োজনীয়তা অনুভব করে মতবিনিময় সভায় পৌর ভবন ও মডেল মসজিদ নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন,মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম,জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন,
উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম,নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ,সেক্রেটারি নজরুল ইসলাম খান সহ উপজেলা ও পৌর প্রকৌশলী,পৌর সচিবসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ,গণমাধ্যম কর্মীবৃন্দ।

Leave a Reply