1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের একটি বাড়িতে অবাক কান্ড ওয়াশরুমের ওপর ফলস সিটিং থেকে ভাড়াটিয়া বের হয়ে এলেন

  • সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

যশোর শহরের পুলিশ লাইন কদমতলার একটি বাসায় অবাক কান্ডর ঘটনা ঘটেছে। স্বপ্নপুরী নামক বাড়ির মালিক ডা. আফজাল হোসেন খান নামে এক ব্যক্তি। ওই বাড়ির মালিক সকাল থেকে ভাড়াটিয়াকে ডাকতে গিয়ে কোন সাড়া না পেয়ে শেষে পুলিশে সংবাদ দেয়। সাথে যান একদল সংবাদকর্মী। অবশেষে ঘরের ওয়াশরুমের ওপরে ডাউন ছাদের (ফলস সিলিং) ভেতর থেকে বেরিয়ে এলেন ভাড়াটিয়া ময়না বেগম নামে এক নারী। এই ঘটনায় ওই এলাকায় দারুন চাঞ্চল্য সৃষ্টি করেছে।

বাড়ির মালিক আদ্ব-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগি অধ্যাপক ডা. আফজাল হোসেন খান জানান, ওই বাসাটি দীর্ঘদিন ধরে ময়না বেগম নামে এক নারীর কাছে ভাড়া দেওয়া ছিল। তিনি সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার দাউদ ইব্রাহিমের স্ত্রী। গত ৫ মাস ধরে ভাড়াসহ ৩৬ হাজার টাকা বকেয়া রয়েছে। গত সোমবার ৬ এপ্রিল সকালে বাড়ির কাজ করা জন্য শ্রমিক যায়। সে সময় বাড়ির ভাড়াটিয়াকে ডাকা হয়। কিন্তু ভাড়াটিয়া থেকে কোন সাড়া সাড়াশব্দ মেলে না। এরপর তিনি বাড়িতে যান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাননি। তার সন্দেহ হলে তিনি কোতয়ালি থানায় যেয়ে পুলিশে অভিযোগ করেন। বেলা সাড়ে ১২টার দিকে পুরাতনকসবা পুলিশ ফাাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান ওই বাড়িতে যান। সংবাদ পেয়ে সেখানে যান একদল সংবাদকর্মী।

পরে প্রায় ১ ঘণ্টা পর ঘরের ভেতর থেকে প্রভা নামে এক নারী দরজা খুলে জানান, ভাড়াটিয়া ময়না বেগম বাসায় নেই। হাসপাতালে আছে এবং মূল ফটকের চাবি তার কাছে নেই। এ সময় বাড়ির মালিক নিজের কাছে থাকা চাবি দিয়ে মূল গেট খুলে সবাইকে নিয়ে ভেতরে প্রবেশ করেন। প্রভা নিজেকে চাঁচড়া রায়পাড়া এলাকার শাহজালাল ও ডালিম খাতুনের মেয়ে পরিচয় দেন। পুরাতন কসবার বাবুর সাথে বিয়ে হয়েছিল। এখন তালাক হয়ে গেছে। তিনি ময়না বেগমকে তার খালা বলে পরিচয় দেন।

পরে পুলিশ তল্লাশি চালিয়ে বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে ময়না বেগমকে লুকিয়ে থাকা অবস্থায় উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, গত রাতে ৫ এপ্রিল বাবু বাড়িতে এসে খুব বিরক্ত করেছে। অনেক ডাকাডাকি করেছে প্রভাকে। কিন্তু দরজা খুলেনি। আমি মনে করেছি বাবু ফের লোকজন নিয়ে এসেছে। প্রভার সাবেক স্বামী বাবুর এসে হৈ চৈ করায় তিনি আতঙ্কিত হয়ে লুকিয়ে ছিলেন।

তবে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রায় ৫ বছর ধরে ময়না বেগম ওই বাসায় বিভিন্ন অল্পবয়সী মেয়ে ও নারীদের এনে অসামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রতিদিনই অপরিচিত লোকজনের যাতায়াত দেখা যেত বলেও দাবি করেন তারা। এমনকি রোববার ৫ এপ্রিল রাতেও বাসাটিতে বহিরাগতদের আনাগোনা ছিল বলে অভিযোগ রয়েছে।

এই অভিযোগ অস্বীকার করে ময়না বলেছেন, গত ৯ মাস যাবৎ তিনি বাড়িতে ছিলেন না। তাহলে কী ভাবে লোকজন আসে। আমার একমাত্র ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার পর বাড়ির মালিক ডা. আফজাল হোসেন তাৎক্ষণিকভাবে ময়না বেগমকে বাসা ছাড়ার নির্দেশ দেন। স্থানীয় বাসিন্দারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তাকে এলাকা থেকে বিতাড়নের দাবি জানান। ময়না বেগমকে ৩ দিনের সময় বেঁধে দেন।

তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় পুলিশ ময়না বেগমকে সতর্ক করে ছেড়ে দেয়া হয়। এই বিষয়ে এসআই ওয়াহিদুজ্জামান বলেছেন, বাড়িতে গিয়ে জানতে পারি ওই নারী এক প্রকার ভয়ে লুকিয়ে ছিলেন। বাড়ির মধ্যে কোন পুরুষ মানুষ বা অনৈতিক কর্মকান্ডের কোন তথ্য পাইনি। ফলে বাড়ির মালিক কোন লিখিত অভিযোগ না দেয়ায় সেখান থেকে চলে আসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews