1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে এবার হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করল কোতোয়ালি পুলিশ

  • রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

শহিদ জয়, যশোর অফিস :

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। এতে ভুক্তভোগী স্বর্ণালংকার ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর খন্দকারের কন্যা জেসমিন নাহার (৩০), চলতি বছরের গত ২৩ মার্চ কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করেন, ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে যশোর নিউমার্কেট শিশু হাসপাতাল এলাকা থেকে রিকশাযোগে শহরের বারান্দীপাড়া লিচুতলা পূজা মন্দিরের সামনে পৌঁছালে তার সাথে থাকা গোলাপি রঙের ভ্যানিটি ব্যাগটি হারিয়ে যায়।

হারানো ব্যাগে ৫ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ৩ আনা ওজনের একটি স্বর্ণের আংটি, ৫ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, কিছু নগদ টাকা ও একটি বাংলালিংক সিম ছিল।

জিডির পর বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় সদর পুলিশ ফাঁড়ির এএসআই শেখ আঃ বাতেনকে। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এর সার্বিক নির্দেশনা এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ নূর-উন-নবী ও এএসআই শেখ আঃ বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে একটি টিম গঠন করেন। তারা ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।

পরবর্তীতে গত ৩ এপ্রিল রাত আড়াইটার দিকে যশোর সদরের সাতমাইল এলাকা থেকে হারানো স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
পরে ৫ এপ্রিল যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) উদ্ধারকৃত স্বর্ণালংকার ও ব্যাগটি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর নিকট হস্তান্তর করেন।

এ সময় যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুম খান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় জেসমিন নাহার স্বর্ণালংকার ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews