যশোরের বাঘারপাড়া উপজেলার এগারোখানের বাকড়ী দক্ষিণ পাড়া সার্বজনীন হরিচাদ গুরুচাদ মন্দির প্রঙ্গনে ৩ এপ্রিল ইং ২০২৬ শুক্রবার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বাবু ঘনশ্যাম মজুমদারের সভাপতিত্বে, কমরেড বিপুল কুমার বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৮ যশোর-৪ আসনের মাননীয় সাংসদ অধ্যাপক গোলাম রসুল।
এবং উনার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আমির -অধ্যাপক রফিকুল ইসলাম, ভিটাবল্যা আলীম মাদরাসার অধ্যাক্ষ মাও. আ: আলিম, ইউনিয়ন আমীর মাও. মো: রবিউল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মা. মো: ফরিদ উদ্দিন,
জেলা শাখার সাবেক আমির জনাব শহিদুল্যাহ মোল্যা সহ অন্যান্য প্রমুখ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার সিঙ্গিয়া আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বাবু রমেশচন্দ্র অধিকারী,
বাঘারপাড়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বীথিকা বিশ্বাস, অন্তাই খোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রঞ্জন কুমার রায়। এছাড়া অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন দুর-দুরান্ত থেকে আগত মতুয়া ভক্ত বিশিষ্ট রাজনৈতিক ,
সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ। এছাড়াও এদিন মঞ্চে উপবিষ্ট ছিলেন যশোর সদরের বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক বর্ষিয়ান শিক্ষক বাবু রনজিৎ কুমার বিশ্বাস,
এগারোখানের ঘোড়ানাছ দোগাছি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু সন্তোষ কুমার লস্কর। আয়োযগ হিসেবে ছিলেন মন্দির পরিচালনা কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ এগারোখান এলাকার মতুয়া ভক্তবৃন্দ।
এই সম্মেলনে যে সমস্ত রাধুনিরা অক্লান্ত পরিশ্রম করে ৫ থেকে ৭ হাজার ভক্তের সামান্য আহার যোগাড় করেছিলেন তাদের মধ্যে প্রধান রাধুনি সীমা রানী বিশ্বাসের তত্ত্বাবধানে ১৫ থেকে ২০ জন নারী পুরুষ দিন ব্যাপি অক্লান্ত পরিশ্রম করেছেন।

Leave a Reply