ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামের বাসিন্দা ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হক মুন্সী (৮৫) বার্ধক্যজনিত কারণে ৩ এপ্রিল শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন।
( ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬পুত্র, ৫কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।শুক্রবার এশার নামাজের পর বেনেয়ালী বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
এদিকে আলহাজ্ব আব্দুল হক মুন্সির মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি ডাঃ মসলেহ উদ্দীন ফরিদ।
অনুরূপভাবে বিবৃতি দিয়েছেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর হারুন অর রশীদ,
সেক্রেটারি নজরুল ইসলাম খান, পৌর আমীর আব্দুল হামিদ, জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান শিক্ষানবিস আইনজীবী মোঃ আবিদুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply